08
Nov
Event
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে CUST-এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUST)-এ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য, দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা দিবসটির ইতিহাস ও প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম, জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।